সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ছাত্রলীগের আদর্শ ও নক্ষত্রের নাম শহীদ মনিরুজ্জামান বাদল : এমপি মিলন | চ্যানেল খুলনা

ছাত্রলীগের আদর্শ ও নক্ষত্রের নাম শহীদ মনিরুজ্জামান বাদল : এমপি মিলন

বাংলাদেশ ছাত্রলীগের আদর্শ ও নক্ষত্রের নাম শহীদ মনিরুজ্জামান বাদল।ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শরণখোলা উপজেলা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। ৯ জানুয়ারী(রবিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি শোক র‌্যালী রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারস্থ মনিরুজ্জামান বাদলের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্মরণসভায় মিলিত হন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান ও বাংলাদেশ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আল ইমরান শেখ।

শহীদ মনিরুজ্জামান বাদলের রাজনৈতিক ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খোকন,বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি এম ওয়াদুদ আকন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান স্বপন, মোঃ জিয়াউল হাচান তেনজিন ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ প্রমূখ।

পরে শহীদ মনিরুজ্জামান বাদল ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মরহুম হাসান মীরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।