সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
চোরা শিকারীদের ধাওয়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ | চ্যানেল খুলনা

চোরা শিকারীদের ধাওয়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ

চোরা শিকারীদের ধাওয়া খেয়ে সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। বুধবার (৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের সন্তোষ মন্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করেন তারা। পরে হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।

উদ্ধারকারী স্থানীয় দীনবন্ধু বলেন, আমাদের বাড়ির সামনে বনের মধ্যে একটি নৌকা যোগে কয়েকটি লোক হরিণটি খোঁজ করছিল। পরবর্তীতে আমরা কয়েকজন হরিণটি দেখতে পাই। এসময় হরিণটি রাস্তা পার হয়ে সন্তোষ কাকার বাড়ির পুকুরে পড়ে। পরে আমরা হরিণটি উদ্ধার করে বনবিভাগকে খবর দেই। কিন্তু যারা খোঁজ করছিল লোকজন জড়ো হলে তাদের আর দেখা যায়নি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ টহলপাড়ির ওসি নির্মল কুমার মন্ডল জানান, স্থানীয়রা হরিণটি উদ্ধার করে আমাদেরকে খবর দেয়। পরবর্তীতে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুস্থ থাকায় সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, হরিণটি লাকালয়ে চলে আসার পিছনে কোন চোরা শিকারীরা জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।