সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খানের পক্ষে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি'র গণসংযোগ | চ্যানেল খুলনা

চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খানের পক্ষে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি’র গণসংযোগ

আসন্ন ও চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার মেজর ডোনার মেম্বার ও উপদেষ্টা, মোংলা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ফেডারেশন অব সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব, রোটারি লিডার আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খানের পক্ষে গণসংযোগ করার জন্য বরিশাল সমিতির একটি প্রতিনিধি দল শুক্রবার (১০ মে) ঝালকাঠি পৌছায়।

সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ ফিরোজ আলম খান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি ঝালকাঠি সদরের চৌমাথা, কামারপট্টি, কুমার পট্টি, তামাক পট্টি, তুলা পট্টি, মুদিপট্টি, বাজার রোড, কালীবাড়ি রোড, স্টেশন রোড, লঞ্চঘাট, ফায়ার সার্ভিস রোডসহ বিভিন্ন এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খানের দোয়াত কলম মার্কার পক্ষে লিফলেট বিতরণ সহ ব্যাপক গণ সংযোগ করেন।

প্রতিনিধি দলটি দুপুরে নেছারাবাদ কমপ্লেক্সে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে ব্যাপক গণসংযোগ করেন এবং দোয়াত- কলম মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়ে বরিশাল সমিতির নেতৃবৃন্দ নেছারাবাদ হুজুর আলহাজ্ব হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে সুলতান হোসেন খানের পক্ষে দোয়া কামনা করেন।

প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, এম এ সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, রোটারিয়ান প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, মো: কামরুল ইসলাম, মো: হুমায়ুন কবীর খান, সরদার মিজানুর রহমান, রোটারিয়ান আল-আমিন রাকিব, কামরুজ্জামান রুদ্র, আসাদুজ্জামান রাতুল এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মনির হোসেন মিন্টু, রনি হাওলাদার প্রমূখ।

সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সুলতান হোসেন খানের পক্ষে ভোট প্রদানের যৌক্তিকতা তুলে ধরেন। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান সহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে তারেক রহমানের আগমন ঘিরে আবেগ, উদ্দীপনা আর প্রস্তুতির জোয়ার

খুলনাকে মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ নতুন খুলনা হিসেবে গড়ে তুলতে চাই : মঞ্জু

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতিমুক্তভাবে অনুষ্ঠিত হতেই হবে : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

নারীরা পরিবর্তনের পক্ষে দৃঢ় অবস্থান, যা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক : অধ্যাপক মাহফুজুর রহমান

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

খালিশপুরের ৯নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।