সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ১ | চ্যানেল খুলনা

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ১

চ্যানেল খুলনা ডেস্কঃচুয়াডাঙ্গায় ছয় কেজি গাঁজাসহ মর্জিনা খাতুন (৪২) নামে এক নারী মাদক কারবারি আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মর্জিনা খাতুন দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের প্রয়াত দীন মোহাম্মাদের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার মর্জিনা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় লুকিয়ে রাখা ছয় পুটলা গাঁজা উদ্ধার করে তারা। যার ওজন প্রায় ছয় কেজি। উদ্ধারকৃত গাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। আটকের পর তাকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

কৃষি ভাবনা আরও সংবাদ

খুবিতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

লবণাক্ত জমিতে দেশি সূর্যমুখী চাষ

এক বছরে দেশে কোটিপতি বেড়েছে ১২ হাজার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম কারাগারে

শ্রীপুরে এনসিপি ও চরমোনাইয়ের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।