সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চুলকাঠিতে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা | চ্যানেল খুলনা

চুলকাঠিতে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

জাকারিয়া হোসাইন শাওন:: সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে বাগেরহাটের চুলকাঠি বাজারে ৬ ব্যবসায়ীকে মোট ১৫০০০ টাকা অর্থদন্ড করা হয়েছে।এ ভ্রাম্যমান আদালতে জেলা পুলিশের সদস্যবৃন্দ সহযোগিতা করেন। এ সময় উক্ত বাজারের বাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন যানবাহনে সচেতনামূলক অভিযান করতেও দেখা যায়।

মঙ্গলবার (৯ জুন) বিকাল চারটার পর এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা ও লাইব্রেরি শাখা) মনজুরুল আলম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনজুরুল আলম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার জরুরি সেবার দোকান ছাড়া বিকাল চারটার পর সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অথচ সেই নির্দেশনা অমান্য করে চুলকাঠি বাজারের বিভিন্ন ব্যবসায়ী দোকান খোলা রাখেন। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৬ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

অভিযান শেষে তিনি চুলকাঠি বাজার ব্যবসায়ীদের জানান, বাগেরহাট জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ওষুধ, কাঁচা বাজার ও পচনশীল পণ্যের দোকান সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর রাত আটটার পর সব ধরনের দোকান বন্ধ থাকবে।বাইরে চলাচলের সময় মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় আমাদের এই অভিযান প্রতিনিয়ত পরিচালনা করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।