সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
চীনে ২০টি নতুন ভাইরাসের সন্ধান | চ্যানেল খুলনা

চীনে ২০টি নতুন ভাইরাসের সন্ধান

চীনে ফের নতুন ভাইরাসের সন্ধান মিলেছে। চীনের ইউনান প্রদেশে বাদুড়ের দেহে ২০টি নতুন ভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে দু’টি ভাইরাস জিনগত ভাবে পূর্বপরিচিত দুই প্রাণঘাতী ভাইরাস হেন্দ্রা এবং নিপার নিকটাত্মীয়।

নতুন ভাইরাস সংক্রান্ত এই গবেষণাটি ‘পিএলওএস প্যাথোজেনস’ নামের বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে। খবর এনডিটিভির।

গবেষণাপত্রে জানানো হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১৪২টি বাদুড়ের কিডনি (বৃক্ক) থেকে সংগ্রহ করা নমুনার উপর এই গবেষণাটি চালানো হয়। তারই ফলাফল স্বরূপ বিজ্ঞানীরা জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং একটি নতুন পরজীবী শনাক্ত করতে পেরেছেন। এগুলো সবই এর আগে অজানা ছিল।

বিজ্ঞানীদের দাবি, নতুন আবিষ্কৃত ভাইরাসগুলোর মধ্যে কয়েকটি বাদুড়ের কিডনিতে পাওয়া গেছে। সেই বিষয়টিই সবচেয়ে উদ্বেগজনক। কারণ কিডনিতেই মূত্র তৈরি হয়। সুতরাং, যদি কোনো ভাইরাস আক্রান্ত বাদুড় ফলের বাগান বা পানির উৎসের কাছাকাছি প্রস্রাব করে, তবে সেই ফল বা পানি দূষিত হয়ে যেতে পারে। যারা সেই দূষিত ফল বা পানি খাবেন বা পান করবেন, তাদের দেহে জীবাণু ছড়িয়ে পড়তে পারে।

বিজ্ঞানীদের দাবি, ভবিষ্যতে যাতে আর এই ধরনের মহামারী না দেখা দেয়, তার জন্য আগে থেকেই তৈরি হতে হবে। আর তার জন্য এই নতুন ভাইরাসগুলো পরীক্ষা করে সেগুলোর প্রতিষেধক তৈরি করা দরকার।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চীনে পাওয়া ভাইরাসগুলো নিয়ে আপাতত খুব বেশি ভয়ের কিছু নেই। তবে ভবিষ্যতে অন্যরকম কিছুও ঘটতে পারে। তাই সতর্কতা এবং বিস্তারিত গবেষণা দরকার।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।