সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চীনে স্বর্ণখনিতে আটকে পরা ১১ শ্রমিক দুই সপ্তাহ পর উদ্ধার | চ্যানেল খুলনা

চীনে স্বর্ণখনিতে আটকে পরা ১১ শ্রমিক দুই সপ্তাহ পর উদ্ধার

চীনে শানদং প্রদেশে স্বর্ণখনি গত ১০ জানুয়ারি এক বিস্ফোরণের পর আটকে ২২ শ্রমিকের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে রুদ্ধশ্বাস অভিযানে খনি থেকে বের করে আনা হয় তাদেরকে। খবর সিনহুয়া ও সিএনএনের।

উদ্ধারের পর পরই শারীরিক অবস্থা খুবই দুর্বল হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শ্রমিকদেরকে। বাকিদের উদ্ধারেও চলছে সর্বাত্মক চেষ্টা। খনির দেয়ালে ছিদ্র করে পাইপ ঢুকিয়ে তৈরি করা হয়েছে বের করার রাস্তা।

উদ্ধারকর্মীরা স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রথমে এক শ্রমিককে উদ্ধার করেন। পরে বাকি ১০ জনকে একে একে বের করে আনা হয়।

গত ১০ জানুয়ারি খনির অভ্যন্তরে বিস্ফোরণের পর আটকে পড়ে ওই ২২ শ্রমিক। এক সপ্তাহ পর ১২ জনের সঙ্গে যোগাযোগে সক্ষম হয় উদ্ধারকারীরা। এদের মধ্যে মারা গেছেন একজন। বাকি ১০ জনের বিষয়ে এখনও কোনো খবর মিলেনি। এছাড়া জীবিতদের খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা হচ্ছে পাইপের মাধ্যমে।

ছয় শতাধিক উদ্ধারকর্তা রোববার খনিটির আরেক প্রান্তে আট থাকা ১০ জনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তাদের সবার স্বাস্থ্য ভাল আছে এবং উদ্ধারকর্মীদের পাঠানো খাবারও তারা গ্রহণ করছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।