সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চীনের সঙ্গে কখনোই সম্পর্ক খারাপ হবে না : পাকিস্তান | চ্যানেল খুলনা

চীনের সঙ্গে কখনোই সম্পর্ক খারাপ হবে না : পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃএশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে প্রতিবেশী পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ দিনের। যে কারণে বেইজিংয়ের সঙ্গে এতদিনের সেই সম্পর্ককে আগামীতেও অটুট রাখতে চায় ইসলামাবাদ।শনিবার (২৩ নভেম্বর) নতুন পাক পরিকল্পনামন্ত্রী আসাদ উমর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কখনো খারাপ হবে না। কেননা তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘ দিনের।তিনি আরও বলেন, ‘সদ্য চালু হওয়া পাকিস্তান-চায়না ইকনোমিক করিডোর (সিপিইসি) থেকে কেবল যে বেইজিংই লাভবান হবে কখনো এমনটা বিশ্বাস করে না ইসলামাবাদ। সেক্ষেত্রে আমাদেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে।সম্প্রতি দক্ষিণ এশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিক অ্যালিস ওয়েলস চলমান চীন-পাকিস্তান সম্পর্ক নিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। যেখানে তিনি বলেন, ‘সিপিইসি পাকিস্তানের ওপর ক্রমশ ঋণের বোঝা বাড়াবে। যা কখনোই সহায়তা হতে পারে না, বরং একে বিনিয়োগ বলা চলে।এবার মূলত সেই বিষয়টির কথা বলতে গিয়েই পাক পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেছেন।

সূত্র : ‘দ্য ডন’

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।