সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চীনের সঙ্গে আলোচনায় সমাধান না পাওয়ার কথা স্বীকার করলেন রাজনাথ | চ্যানেল খুলনা

চীনের সঙ্গে আলোচনায় সমাধান না পাওয়ার কথা স্বীকার করলেন রাজনাথ

লাদাখ নিয়ে চীনের সঙ্গে আলোচনায় কোনো সমাধানসূত্র মেলেনি বলে স্বীকার করে নিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

দফায় দফায় আলোচনা করেও ভারত-চীন সম্পর্কে জট না ছাড়ার বিষয়টি স্বীকার করে তিনি জানিয়েছেন, কূটনৈতিক ও সামরিক পর্যায়ে চলা সংলাপ থেকে কাজের কাজ কিছুই হয়নি। খবর হিন্দুস্তান টাইমসের।

রাজনাথ সিং বলেন, যতক্ষণ অচলাবস্থা থাকবে, ততদিন সেনা কমানোর প্রশ্ন আসে না। অচলাবস্থা কাটাতে দফায় দফায় বৈঠক হলেও সাফল্য আসেনি।

পরবর্তী পর্যায়ের সামরিক বৈঠক খুব দ্রুতই হবে বলে জানান তিনি। তবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান পাওয়া যাবে বলে এখনও আশা প্রকাশ করেছেন রাজনাথ।

করোনা ও মারাত্মক শীতের মধ্যেও সীমান্তে হাজার হাজার সেনা উপস্থিত রেখেছে ভারত-চীন। পরিস্থিতির কোনো উন্নতি না হলে দুই দেশই সেনা সরাবে না বলে মনে করেন রাজনাথ সিং।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।