সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মকবুল হোসেন মুন্সী আর নেই | চ্যানেল খুলনা

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মকবুল হোসেন মুন্সী আর নেই

বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মকবুল হোসেন মুন্সী (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪.৫০ টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুম মকবুল হোসেন মুন্সীর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
অনুরূপ বিবৃতি দিয়েছেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি , ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ- সভাপতি শেখ নিজাম উদ্দীন, শেখ বেল্লাল হোসেন,  ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, সুখময় ঘরামী, যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, মোঃ শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, চিতলমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরৎ চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবিন হীরাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।