সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর ঘোলায় জাতির জনকের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীর ঘোলায় জাতির জনকের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় ঘোলা জি.বি.ডি. মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শমসের ফকিরের উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহাজান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ সর্দার, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির তারিকুল ইসলাম বিপ্লব, আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর উকিল, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইউপি সদস্য হাসিনা বেগম প্রমুখ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়নের স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী ও এলাকাবাসি অংশ গ্রহণ করেণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।