সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীর ঐতিহ্যবাহী চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় পেল নতুন প্রতিষ্ঠান প্রধান | চ্যানেল খুলনা

চিতলমারীর ঐতিহ্যবাহী চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয় পেল নতুন প্রতিষ্ঠান প্রধান

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন বিদ্যালয়ের সদ্য সাবেক সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের হাতে আনুষ্ঠানিক ভাবে তিনি যোগদানপত্র তুলে দেন।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায়ের অবসরজনিত কারনে স্বনামধন্য এ বিদ্যাপীঠের প্রতিষ্ঠান প্রধানের পদ শূণ্য হয়। গত শুক্রবার নিয়োগ নির্বাচনী বোর্ডের সুপারিশক্রমে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এদিকে চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় রঞ্জন কুমার বাড়ৈকে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

ফকিরহাটে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

মোংলা মহিলা দলের নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।