সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

বাগেরহাটের চিতলমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ মে) সকাল ৯ টায় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহীদ মিনার সংলগ্ন কার্যালয় থেকে একটি ‌র‌্যালী বের হয়ে সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রোকা শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেনের সঞ্চালনায় সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ চিতলমারী উপজেলা শাখার সভাপতি শেখ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলী আমর হোসেন মিঠু, সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক শেখ জাহিদুজ্জামান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিস্ট বিভিন্ন বিষয় তুলে ধরেণ। এ সময় উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।