সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

দেশ মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও মানব কল্যাণ কামনায় বাগেরহাটের চিতলমারীতে ১৬ প্রহর ব্যাপী ৩৪ তম বার্ষিক শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ষড়পল্লী ওং পরমেশ শ্রী শ্রীগুরু স্মৃতি সংঘের উদ্যোগের পরানপুর গোবিন্দ মন্দির চত্বরে এ নাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। গতকাল  সন্ধ্যায় যজ্ঞানুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তিগত তহবিল থেকে অনুদানের অর্থ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়ের পক্ষে অনুদানের অর্থ প্রদান করেণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মণ্ডল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন যজ্ঞানুষ্ঠানের সভাপতি গোপাল চন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক তপন গুহ, কোষাধ্যক্ষ পংকজ বিশ্বাসসহ কমিটির সদস্যবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।