সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের ৫১ তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের ৫১ তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের ৫১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দুই দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ হিজলা মধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থপনা কমিটির সভাপতি ও হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবু শাহীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মোহলী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লিটন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী নাজমুল ইসলাম, কাজী ওলিউর রহমান, কাজী ইকবাল, শেখ ওলিউর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য শারমীন আক্তার, ইউনিয়ন শ্রমিক লীগ নেতা শেখ বোরহান উদ্দীন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহফুজ কাজী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশীষ কুমার দত্ত।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।