সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে সমবায়ী মৎস্য চাষিদের প্রশিক্ষণ প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে সমবায়ী মৎস্য চাষিদের প্রশিক্ষণ প্রদান

বাগেরহাটের চিতলমারীতে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে চাষাবাদের লক্ষে সমবায়ী মৎস্য চাষিদের গলদা ও বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা মৎস অফিসের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সার্বিক সহযোগিতায় সংগঠন কার্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে হাতে কলমে এলাকার ২০ জন সমবায়ী মৎস্য চাষিকে চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেণ চিতলমারী সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতির লিঃ এর সভাপতি সুধাংশু শেখর সদাই, মৎস অফিসের সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম প্রমুখ।

এ ব্যাপারে স্বপ্ন পূরণ কৃষি কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি সুধাংশু শেখর সদাই বলেন’ সংগঠনের সার্বিক সহযোগিতায় সদস্যদের বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৎস্য ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে সংগঠনের সকল সদস্যকে এ প্রশিক্ষণের আওয়াতায় আনা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।