সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের পক্ষে নৌকায় ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষে চিতলমারীতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির উদ্যোগে সবুজসংঘ ক্লাব চত্বরে এ নির্বাচনী উঠান অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে ১নং কেন্দ্র কমিটির উপদেষ্টা প্রবীণ আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন সর্দারের সভাপতিত্বে ও উপজেলা তাতীলীগ সাধারণ সম্পাদক অলিপ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।

উঠান বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বেল্লাল হোসেন, শেখ রফিকুল ইসলাম তাপস, বীর মুক্তিযোদ্ধা মোহাসীন রেজা, মতিয়ার রহমান টুকু, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সী প্রমুখ। উঠান বৈঠকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১ নং ওয়ার্ডের সহস্রাধিক ভোটার উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।