সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের নৌকা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের নৌকা প্রতীকের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষে বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড কেন্দ্র কমিটির উদ্যোগে কুরমনি দুর্গা মন্দির চত্বরে এ নির্বাচনী উঠান অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সরকারী এস এম মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির উপদেষ্টা আলহাজ্ব মোহন আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শিবানী বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম। সম্মানিত অতিছি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মহিলা লীগ সভানেত্রী হেলেনা পারভীন, সাধারণ সম্পাদিকা সঞ্চিতা সাহা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম অহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান সাহেব আলী ফরাজী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সী প্রমুখ।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।