সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে শেখ হেলালকে বিজয়ী করতে নৌকা প্রতীকের নির্বাচনী মিছিল ও পথসভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে শেখ হেলালকে বিজয়ী করতে নৌকা প্রতীকের নির্বাচনী মিছিল ও পথসভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এমপি শেখ হেলাল উদ্দীনের পক্ষে চিতলমারীতে নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫ টায় শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগিতায় নালুয়া বাজারে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম এ খসরু, শিবপুর ইউপি চেয়ারম্যান অলিউজ্জামান জুয়েল, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব অহিদুজ্জামান পান্না, সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান কাকা মিয়া, শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুজ্জামান মুক্তি প্রমুখ।

এ সময় শিবপুর ও বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।