সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

বাগেরহাটের চিতলমারীতে শৈলদাহ বাকপুর কারামতিয়া কামিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান ও সার্বিক সফলতা কামায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় মাদ্রাসা সেমিনার হলে এ বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন চিতলমারী একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, রহমতপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ মোহামুদুল্লাহ, চর বানিয়ারী দাখিল মাদ্রাসার সুপার মোঃ সাহাবুদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ সৈয়দ নূর মোহাম্মদ, সহ-সভাপতি নাহিদ শিকদার, শৈলদাহ এস ইএস ডিপি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলম শেখ প্রমুখ।

সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষক ইউনুস আলী ও মোস্তাফিজুর রহমান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।