সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ সুপারের মতবিনিময় | চ্যানেল খুলনা

চিতলমারীতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ সুপারের মতবিনিময়

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চিতলমারীতে বিট পুলিশিং সভায় মতবিনিময়  করেছেন। শনিবার (২৮আগস্ট) দুপুরে উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ সেমিনার হলে স্থানীয় সাংবাদিক , জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নারী-পুরুষ এ সভায় অংশ গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কে এম আরিফুল হক তার বক্তব্যে বলেন, আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চান। এরই ধারা বাহিকতায় মাদক পাচার এবং মাদকের সাথে জড়িতদের ক্ষমা নেই। পাশাপাশি দুর্নীতির সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেণ তিনি। একটি সুন্দর সমাজ গড়তে সকলের প্রতি উদাত্ত আহবান জানান। একইসাথে আইনশৃঙ্খলা উন্নয়নের স্বার্থে পুলিশকে সহযোগিতার জন্য স্থানীয় গনমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরো বলেন, পুলিশ যে কোন সংকটে জনগণের পাশে আছে। সকলের সহযোগীতা নিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়াই হবে আমাদের মুল লক্ষ্য।
এ সময় বিট পুলিশিং  সভায় চিতলমারী অফিসার ইনচার্জ এ,এইচ,এম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহামুদ হাসান,  সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মিসেস হেপী বড়াল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না।
এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ ইকরাম হোসেন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ বিশ্বাস  দেব, সাবেক সভাপতি এস,এস সাগর, পংকজ মণ্ডল, সাধারণ সম্পাদক তাওহিদুর রহমান বাবু প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।