সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে মন্দিরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার চুরি | চ্যানেল খুলনা

চিতলমারীতে মন্দিরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার চুরি

বাগেরহাটের চিতলমারী উপজেলার পঞ্চপল্লী মাতৃমঙ্গল কেন্দ্রীয় দূর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। রবিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে মন্দির কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
পঞ্চপল্লী মাতৃমঙ্গল কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক তারক চন্দ্র মন্ডল বলেন, শংকর মন্ডল সোমবার সকাল ৬ টার দিকে মন্দিরে প্রণাম করতে যান। এ সময় তিনি মন্দিরের গেটের ও অফিস রুমের তালা ভাঙ্গা দেখে সকলকে খবর দেন। আমরা এসে দেখি অফিস রুমে রক্ষিত আলামারীর ড্রয়ারের তালা ভাঙ্গ। সেখান থেকে স্বর্ণের ১৫ টি টিকলী, ২০ টি টিপ, ১০ টি চীত ও পিতলের একটি দর্পন নিয়ে গেছে। যার মূল্য কমপক্ষে এক লক্ষ টাকা। আসন্ন দূর্গা পুজার আগে স্বর্ণালঙ্কার চুরি যাওয়ায় মায়ের ভক্তরা চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।’
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শেখ লিয়াকত আলী জানান, মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক মৌখিক অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।