সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বার্ষিক হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব | চ্যানেল খুলনা

চিতলমারীতে বার্ষিক হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব

বাগেরহাটের চিতলমারীতে হাজার হাজার মতুয়া ভক্ত দর্শনার্থীদের অংশগ্রহনে তিনদিন ব্যাপী বার্ষিক হরিনাম মহাযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। চর বড়বাড়িয়া পূর্বপাড়ার বৈদ্যবাড়িতে মতুয়া ভক্তবৃন্দের আয়োজনে তিনদিন ব্যাপী এ বার্ষিক হরিনাম মহাযজ্ঞ উপলক্ষে হরিলীলামৃত পাঠ, হরিসংগীত, মহোৎসব ও কবিগানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বৈদ্যবাড়ি সর্বজনিন হরি মন্দিরের সভপতি সুরেশ চন্দ্র হীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর ঢালীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশনের সভাপতি মতুয়াচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর। সম্মানিত অতিথি ছিলেন মতুয়ামাতা শ্রী সুবর্ণাদেবী ঠাকুর। অনুষ্ঠানের প্রথম দিনে মঙ্গলঘট স্থাপন করেণ বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অশ্বিনী সেবাশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মন্ডল।

তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার মতুয়া ভক্ত-দর্শনার্থী অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত

ফকিরহাটে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ফকিরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।