সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার অফিস উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার অফিস উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চিতলমারী উপজেলা মোড়ে অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারী জেনারেল এ্যাড. শেখ ইউনুছ আলী, খুলনার বিশিষ্ট ব্যবসায়ী খান মোঃ মনিরুজ্জামান, চিতলমারী শেরে বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মিজানুর রহমান, ইসলামী ব্যাংক চিতলমারী উপ শাখার ব্যবস্থাপক শেখ শহিদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী শাখার নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আঃ আলী, ওলামা বিভাগ চিতলমারী শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী।

এ সময় আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী বিভাগ চিতলমারী শাখার সভাপতি মাওলানা নবীর উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতি বিভাগের সভাপতি ডাঃ আরিফুজ্জামান গাউস, পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি, যুব বিভাগের সভাপতি মোঃ পলাশুর রহমান পলাশ, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ এসকেন্দার আলী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চিতলমারী উপজেলা শাখার সভাপতি মোঃ তরিকুল ইসলাম প্রমূখ।

সভাটি পরিচালনা করেন সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান নান্না ও সহ-সেক্রেটারী গাজী মোঃ আনিসুর রহমান।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।