সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর শপথ বাক্য প্রদর্শন | চ্যানেল খুলনা

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর শপথ বাক্য প্রদর্শন

বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য প্রদর্শন করা হয়েছে। একই সাথে এ উপলক্ষে ইউনিয়নের সূর্য্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের পুরস্কার ও প্রতিবন্ধীদের উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় রহমতপুর শেখ হেলাল উদ্দীন কলেজিয়েট স্কুল চত্বরে আয়োজিত শপথ বাক্য প্রদর্শন অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়ার সভাপত্বিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাইজুল ইসলাম তারা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মেশকাত আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হায়দারুজ্জামান শেখ, সদস্য ইদ্রিস আলী মোল্লাসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ নের্তৃবৃন্দসহ স্কুলের শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।