সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন | চ্যানেল খুলনা

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন নিজ নিজ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করেছে।

এ উপলক্ষ্যে বৃস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রত্যূষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান। এ ছাড়াও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, সবুজ সংঘ ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারী উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ।

এরপর সকাল ৯ টায় একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় দিবসের কুচকাওয়াজ ও শারিরীক কসরতসহ বিভিন্ন ধরণের ডিসপ্লে প্রদর্শিত হয়। পরবর্তীতে জাতির সূর্য্য সন্তান বীরমুক্তিযোদ্ধা সন্মান জানানো হয়। বিকাল সাড়ে ৪ টায় একটি স্থানে ভার্চুয়াল মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শপথ বাক্য পাঠ অনুষ্ঠান প্রদর্শন করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।