সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ফুল মিষ্টি দিয়ে অর্ধশত কোমলমতি শিশুকে বরণ | চ্যানেল খুলনা

চিতলমারীতে ফুল মিষ্টি দিয়ে অর্ধশত কোমলমতি শিশুকে বরণ

বাগেরহাটের চিতলমারীতে শিশুদের সাথে সমবেত কন্ঠে সংগীত, কবিতা আবৃত্তির মাধ্যমে আনন্দঘন পরিবেশে ফুল ও মিষ্টি বিতরণ করে ঐতিহ্যবাহী এ,কে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির অর্ধশত কোমলমতি শিশুকে বরণ করে নেওয়া হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারী) সকাল ১১ টায় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ শিশু বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন
উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার, আরিফুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি বাবুল কুমার ব্রহ্ম, প্রধান শিক্ষক মহিতুল ইসলাম প্রমুখ।

শিশু বরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ কোমলমতি শিশুদের মিষ্টিমুখ করিয়ে ও তাদের হাতে রজনীগন্ধার স্টিক তুলে দিয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে বরণ করে নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।