সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে প্রতিবেশীর হাতে পৈশাচিক হত্যাকান্ডের শিকার শিশু আরিয়ান | চ্যানেল খুলনা

চিতলমারীতে প্রতিবেশীর হাতে পৈশাচিক হত্যাকান্ডের শিকার শিশু আরিয়ান

বাগেরহাটের চিতলমারীতে আরিয়ান শেখ নামে ৩ বছরের এক শিশুর বিশেষ অঙ্গ কর্তনের পর পাশবিক নির্যাতন চালিয়ে পৈশাচিক ভাবে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক কিশোরকে আটক করেছে। এ হত্যাকান্ডকে ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, উপজেলার চরলাটিমা গ্রামের ফরহাদ শেখের ৩ বছর বয়সী শিশুপুত্র আরিয়ান শেখ গত ২৮ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। বাড়ির আশ-পাশ ও প্রতিবেশীদের বাড়িতে শিশুটিকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এদিন রাত সাড়ে আটটার দিকে প্রতিবেশীরা শিশু আরিয়ানের ক্ষত-বিক্ষত লাশ একটি বাথরুমের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধর করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চরলাটিমা গ্রামের রমজান শেখের ছেলে হামিম শেখ (১৫) কে আটক করেছে। হত্যাকা-ের ঘটনায় নিহতের মা সুমি আক্তার বাদি হয়ে হামিম শেখকে আসামি করে ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নাং-১৪।

নিহতের পিতা ফরহাদ শেখ বিলাপ করে জানান, হামিম শেখ আমার প্রতিবেশী। তাদের সাথে আমার কোন বিরোধ নেই। সে এভাবে আমার সন্তানকে হত্যা করবে এটা কল্পনা করতে পারিনি। তিনি অপরাধীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে শিশু আরিয়ানকে হত্যার বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশি রমজান শেখের ছেলে হামিম শেখ (১৫) কে আটক করা হয়েছে। এ হত্যার পেছনে কি কারণ থাকতে পারে সেটি এখনো নিশ্চিত হওয়া যাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।