সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে দুই দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন | চ্যানেল খুলনা

চিতলমারীতে দুই দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দুই দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান।

এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাডভোকেট এস এম এ সবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিকসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার মিকদার।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।