সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৪ জনকে বহিস্কার | চ্যানেল খুলনা

চিতলমারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৪ জনকে বহিস্কার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চার জনকে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় এ তথ্যটি নিশ্চিত করেছেন। বহিস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন ১ নং বড়বাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী অহিদুজ্জামান পান্না, ২ নং কলাতলা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান, শেখ ফরিদ ও ৫ নং চিতলমারী সদর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী ফরাজী।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে যারা নির্বাচন করতে যাচ্ছে তাদের দলে কোন স্থান নেই। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান জানান, ১ নং বড়বাড়িয়া, ২ নং কলাতলা ও ৫ নং চিতলমারী সদর ইউনিয়নে নৌকার প্রতীকের মনোনতি চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহী হয়ে নির্বাচন করছেন তাদের ইতোমধ্যে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি তাদের পক্ষে আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের কোন নেতা-কর্মী প্রচারণা চালায় তবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।