সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জেলা শিক্ষা কর্মকর্তার বিভিন্ন স্কুল পরিদর্শন | চ্যানেল খুলনা

চিতলমারীতে জেলা শিক্ষা কর্মকর্তার বিভিন্ন স্কুল পরিদর্শন

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপেজলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ আলম।

গতকাল সকাল ১১ টায় তিনি উপজেলার সন্তোষপুর, কাটিপাড়া, শ্যামপাড়া, শিবপুর ও গোড়ানালুয়া নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেণ। চিতলমারী উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলা মোট ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ সকল বিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে ২০১৯-২০২০ অর্থ বছরে ৪৩ টি স্কুলে ক্ষুদ্র মেরামত, ৪০টি স্কুলে রুটিণ মেইটেন্যান্স ও ১১১টি স্কুলে প্রাক-প্রাথমিকসহ স্লিপ এর টাকা বরাদ্দ হয়। সেই সকল উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতেই তিনি বুধবার সকালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে যান।

পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে ছিলেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গণি, চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সহকরী উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম আলী আকবর ও মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।