সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা | চ্যানেল খুলনা

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে দোকান থেকে জুস কেনা বেচাকে কেন্দ্র করে বাক বিতণ্ডার জেরে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭ টার দিকে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোঃ মুজাহিদ (৫০) স্থানীয় একজন দোকানি বলে জানা গেছে। অভিযুক্ত বাইজিদ নামে এক যুবক কাচি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের জুস কেনাবেচা নিয়ে দুইজনের মধ্যে বিরোধের সৃষ্টি হলে বাইজিদ ধারালো কাচি দিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেণ।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটক করে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।