সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত-২ | চ্যানেল খুলনা

চিতলমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত-২

বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নের খিলিগাতী এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পরিতোষ মন্ডল (৫০) ও দীববেন্দু মন্ডল (২৫) নামের ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর অবস্থায় হামলার শিকার ওই দুই জনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোপত্র ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের বৈদ্যনাথ মন্ডলের ছেলে পরিতোষ মন্ডলের সাথে প্রতিবেশী রাজেশ্বর মন্ডলের ছেলে বাবলু ম-ল জায়গা-জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের গত বুধবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বাবলু মন্ডল, নয়ন মন্ডল, বাপ্পী মন্ডল, সিরাজ হাওলাদারসহ ৮-৯ জন অতর্কিতভাবে পরিতোষ মন্ডলের ওপর হামলা চালায়। এ সময় পরিতোষ মন্ডলের ছেলে দীববেন্দু মন্ডল বাধা দিতে গেলে তার ওপরও বর্বোরোচিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা পরিতোষ মন্ডলের বাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে পরিষতোষ মন্ডলের ভাই আশুতোষ মন্ডল বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ে করেন।

এ ব্যাপারে অভিযুক্ত বাবলু মন্ডলের সাথে কয়েক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।