সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে চার শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র, শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে চার শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র, শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান

বাগেরহাটের চিতলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়াংকা মল্লিক ফাউণ্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষবৃত্তি ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

একই সাথে ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী দেব নারায়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় প্রিয়াংকা মল্লিক পিংকির ২০ তম প্রয়াণ দিবস উপলক্ষে এলাকার অসহায় রোগীদের সেবা প্রদান জন্য এ্যাম্বুলেন্স সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গোড়া নালুয়া ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এ শীতবস্ত্র, শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম। এ সময় ফাউণ্ডেশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক অজিত কুমার মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন তালুকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউণ্ডেশনের সহ-সভাপতি পরিতোষ বিশ্বাস, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ফাউণ্ডেশনের পক্ষ থেকে ৩২ জন অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ১৭ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ৩৫০ জন শীতার্থ ব্যক্তির মাঝে তীতবস্ত্র বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় স্বামীর সঙ্গে মনোমালিন্যের পর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনায় ডাবল মার্ডার মামলার আসামির তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

১২ হাজার তরুণকে নিয়ে খুলনায় ‘জাগরণ’ প্রকল্পের সূচনা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় আরও দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।