সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদের নির্বাচন সম্পন্ন | চ্যানেল খুলনা

চিতলমারীতে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদের নির্বাচন সম্পন্ন

বাগেরহাটের চিতলমারীর শৈলদাহ এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে যুবলীগ নেতা আলম শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে সভাপতি পদের নির্বাচনে একজন মাত্র প্রার্থী থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মোছাঃ কামরুননেছা সভাপতি হিসেবে আলম শেখে নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, কলাতলা ইউপি চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তায়জুল ইসলাম তারা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহাদ মেম্বার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য অহিদুজ্জামান, আসেক শেখ, নুরুল হক কাজী, নাহিদ হোসেন, লাইজু আক্তারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ সুন্দরবনের বনদস্যু আটক

মোংলায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে কোষ্ট গার্ড

মোংলায় সার্ভিস বাংলাদেশ’র আয়োজনে নারী দিবস পালন

ফকিরহাটে বিভিন্ন অবদানে পাঁচ নারীকে সম্মাননা প্রদান

তালায় প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত!

ফকিরহাটে মতুয়া মহা সংঘের আহ্বায়ক কমিটি গঠন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।