সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান | চ্যানেল খুলনা

চিতলমারীতে এমপি শেখ হেলাল উদ্দীনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনসহ শেখ পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ নাজমুল হক টিপুর উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ২ টায় হিজলা ইউনিয়নের চরশৈলদাহ তার নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, ওসি (তদন্ত) মোঃ ইকরাম হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আবজাল হোসেন, শেরে বাংলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হেলেনা পারভীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু, চরশৈলদাহ কওমিয়া মাদ্রাসার মুহাতামিম মাওলানা আলমগীর, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বাদশ শেখ প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।