সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে উপজেলা শিক্ষা অফিসের মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে উপজেলা শিক্ষা অফিসের মতবিনিময় সভা

বাগেরহাটের চিতলমারীতে করোনাকালীন পাঠদান ও করোনা-উত্তর পাঠদান বিষয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অংশগ্রহণে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যাবহার করে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, এস এম আলী আকবর, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মামুন হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর রীনা রানী প্রমুখ। মতবিনিময় সভায় বক্তরা করোনাকালীন ও করোনা-উত্তর সময়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানের ক্ষেত্রে বিভিন্ন কলা-কৌশল ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।