সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ | চ্যানেল খুলনা

চিতলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

চিতলমারী প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টা মামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। উপজেলার ১ নং বড়বাড়িয়া ইউনিয়নের চেয়াম্যান মাসুদ সর্দারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ওই ইউনিয়নের সহ¯্রাধিক ব্যক্তি।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, মাওলানা মুফতি সাকাওয়াত হোসেন, কলেজ শিক্ষক ওসমান ফকির, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, যুবলীগ নেতা নূর ইসলাম শিকদার প্রমুখ। এ সময় বক্তরা ষড়যন্ত্রমূলক এই ধর্ষণ চেষ্টা মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানান।

এ ব্যাপারে বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদ সর্দার বলেন, ‘আমার সুনাম-সুখ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে কতিপর অসাধু ব্যক্তি বড়গুণির এক স্কুল ছাত্রীর বাবাকে টাকা-পয়সা দিয়ে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ব্যাপক জন-সমর্থন থাকায় প্রতিপক্ষরা আমাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়-প্রতিপন্ন করতে বিভিন্ন ভাবে অপঃপ্রচার চালাচ্ছে।’

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -১ আদালতে বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুণি গ্রামের ষষ্ঠ শ্রেণির স্কুল পড়–য়া মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেণ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।