সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে আওয়ামী যুবলীগের পরিচিত সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে আওয়ামী যুবলীগের পরিচিত সভা

বাগেরহাটের চিতলমারীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সদর ইউনিয়নের ৪,৫ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় স্থানীয় যুবলীগের উদ্যোগে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহীম মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য সরদার খালেদুর রহমান টিটো। এ সময় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরৎ চন্দ্র মজুমদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিচিতি সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।