সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক মতবিনিময় সভা

বাগেরহাটের চিতলমারীতে ৭ ইউনিয়নের সকল ইউপি সদস্যদের সাথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিআরডিবি সেমিনার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী জনগণের হয়রানি লাঘব, অনিয়ম-দুর্নীতি বন্ধ ও সরকারী রাজস্ব আদায়ে ভূমি মন্ত্রনালয়ের বিভিন্ন নির্দেশনা জন প্রতিনিধিদের মাঝে তুলে ধরেণ। তিনি আরো বলেন, এখন থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হলে ভূমির মালিককে প্রথমে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য প্রদান করে নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধন করলে ওই ব্যক্তিকে পুনরায় আর নিবন্ধন করতে হবে না। এ সময় তিনি ইউপি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একইসাথে এ বিষয়ে জনসাধরণকে সচেতন করতে ইউপি সদস্যদের অনুরোধ করেণ। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ম-ল, সাংবাদিক সৈকত ম-ল প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।