সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চিকিৎসকদের জন্য ফেস শিল্ড বানালো কুয়েট ছাত্রলীগ | চ্যানেল খুলনা

চিকিৎসকদের জন্য ফেস শিল্ড বানালো কুয়েট ছাত্রলীগ

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্যে প্রাথমিক ভাবে ২০০টি ফেস শিল্ড বানিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যন্ত্রকৌশল বিভাগের ১৬ ব্যাচের দুই শিক্ষার্থী আসমাউল হক রাহাদ এবং ইসতিয়াক অয়ন।
২০০টি ফেস শিল্ডের মধ্যে ৫০টি ফেস শিল্ড ইতিমধ্যে  রাজশাহী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের জন্য হস্তান্তর করেছে কুয়েট ছাত্রলীগ।
অতিরিক্ত ১৫০টি ফেস শিল্ড রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের  বিভাগীয় প্রধান ডা. খলিলুর রহমানের নিকট হস্তান্তর করা হয়েছে।
কুয়েট ছাত্রলীগের সহ-সম্পাদক আসমাউল হক রাহাদ জানান, কয়েক সপ্তাহ আগে আমরা ঠিক করেছিলাম  কোভিড-১৯ এর কারণের সব চাইতে বিপদজনক পরিস্থিতিতে আছেন আমাদের দেশের চিকিৎসকরা।তাদের জন্য কিছু করা যায় কিনা এটা ভেবে আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তত্ত্বাবধায়নে আমরা কম খরচে (মাত্র ৪০ টাকার মধ্যে) ফেস শিল্ড বানানোর কার্যক্রম শুরু করলাম।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান তাদের কর্মকান্ড সম্পর্কে জানান, কুয়েট ছাত্রলীগ সব সময়ই বিশ্বাস করে যে কোনো দুর্যোগ মোকাবেলায় সম্মুখ ভাগের যোদ্ধা হিসাবে সব চাইতে বড় দায়িত্ব শেখ হাসিনার কর্মীদের। এটা তারই ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

কুয়েট শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবির গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দু’দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়ন উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।