সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি | চ্যানেল খুলনা

চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

চ্যানেল খুলনা ডেস্কঃনেপালে চার দিনের সরকারি সফর শেষে শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত উড়োজাহাজ (ফ্লাইট নং বিজি ০০৭০) সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

এর আগে রাষ্ট্রপতি ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকাল ৫টা ০৪ মিনিটে কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ।

ত্রিভূবন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ও নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. আবদুল হামিদের এটা প্রথম নেপাল সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৪৮ বছরে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানই নেপাল সফর করেননি।

চলতি মাসের ১২ তারিখে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমদ তওফিক এমপি, হুইপ আতাউর রহমান আতিক, এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি, পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং বঙ্গভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না: জামায়াত প্রার্থী

‘ডাকসু বেশ্যাখানা ছিল’ বলা জামায়াত নেতাকে শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ, আহত ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।