সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চাকরিই আপনাকে হারাতে চাইবে না, যদি... | চ্যানেল খুলনা

চাকরিই আপনাকে হারাতে চাইবে না, যদি…

এই মহামারি করোনাকালে অনেকেই প্রিয় প্রতিষ্ঠান থেকে কাজ হারিয়েছেন। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেকে জনবল কমিয়েছে।

এই অবস্থায় হতাশা কাটিয়ে নতুন বছরে সবাই চেষ্টা করছেন নিজের প্রতিষ্ঠানে কাজের মাধ্যমে আরো ভালো অবস্থায় পৌঁছে তে ও নিজের চাকরিটাকে টেকসই করতে।
গুরুত্বপূর্ণ কাজের লোককে কখনো একটা প্রতিষ্ঠান হারাতে চাইবে না। আর এজন্য নিজের প্রতিষ্ঠানে যোগ্যতার পরিচয় দিলে আজকাল সামাজিক যোগাযোগের মাধ্যমেও চলে আসে অনেক কাজের বিষয়। যার ফলে সম্পর্ক ও যোগাযোগ তৈরি হয়, আর সেই প্রতিষ্ঠানগুলোর কাজের জন্য যোগ্য লোকের সন্ধানেই থাকে। ফলে যোগ্য লোকের কাজের অভাব হওয়ার কথা নয়। নিজেকে যেভাবে প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ করে তোলা যাবে:

চাকরিটা থাকবে কিনা ভেবে টেনশন থাকলে বা কর্মক্ষেত্র পাল্টে যাবে মনে করলে আগেই নিজেকে তৈরি করুন। প্রয়োজনে যে কাজের চাহিদা রয়েছে এমন কাজ শিখুন। সময়ের বাধা থাকলে অনলাইনেও ক্লাস করে অরেক বিষয় শিখে নেওয়া যায়।
যে কোনো জায়গায় গিয়ে সবার সঙ্গে মিশে যওয়ার ক্ষমতা ও মানসিকতা থাকলে কাজ যেমন সহজ হয় যায়, চাকরির নিশ্চয়তাও বাড়ে।
এখন ডিজিটাল যুগ, প্রযুক্তির সঙ্গে বন্ধুত্ব যত নিবিড় হবে, কাজের সুযোগ ততোই বাড়বে – সহজ হিসাব।
মনে রাখতে হবে, যন্ত্র মানুষকে ছাপিয়ে যেতে পারে না। আর তাই নতুন আইডিয়া ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নতুনভাবে কাজ করে নিজের দক্ষতার পরিচয় দিন।
প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ, দূরদর্শিতা, নিরপেক্ষ ও যুক্তিসঙ্গতভাবে ভাবার ক্ষমতা, এ সবই জরুরি আগামী দিনগুলোতে।
নেতৃত্ব দানের ক্ষমতা আপনাকে সবার থেকে এক স্টেপ সামনে রাখবে সব সময়। আর সাফল্যও সারাজীবন আপনার সঙ্গে হাঁটবে।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।