সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০ | চ্যানেল খুলনা

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিন নতুন করে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার জেলাজুড়ে জনমনে উদ্বেগ তৈরি করেছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫১৯ জন রোগী হাসপাতালটিতে চিকিৎসাসেবা গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কৃর্তক গণমাধ্যমে পাঠানো এই তথ্যে এই চিত্র উঠে এসেছে। হাসপাতাল প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৮ জন ছেলে ও ১৭ জন মেয়ে রয়েছে।

হাসপাতালের পরিসংখ্যান বলছে, বুধবার পর্যন্ত হাসপাতালে মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ ছাড়পত্র পেয়েছেন ৩৮ জন রোগী (২১ জন ছেলে ও ১৭ জন মেয়ে)। এছাড়া উন্নত চিকিৎসার প্রয়োজনে ১ জন মেয়ে রোগীকে রাজশাহীতে রেফার করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে হাসপাতালটিতে মোট ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৩৫ জন ছেলে এবং ৩৪ জন মেয়ে।এছাড়া চলতি বছরের শুরু থেকে হামের এই প্রাদুর্ভাব বড় আকার ধারণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে আজ ৯ এপ্রিল পর্যন্ত মোট ৫১৯ জন রোগী সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের শরীরে দীর্ঘস্থায়ী জ্বর বা র‍্যাশ (লালচে দানা) দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় সেবা প্রদান অব্যাহত রেখেছে।

হাসপাতালটির পরিস্থিতি নিয়ে তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সংকটের মাঝেও আমরা বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া হাসপাতালটিতে হামের টিকা দান কর্মসূচি চলমান রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেনের লাশ ফেরত

সুনামগঞ্জে একই ইউনিয়নে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় নেওয়ার পথে লঞ্চেই প্রাণ গেল শিশু আরিফার

কুড়িগ্রামে গত এক সপ্তাহে হামের লক্ষণ নিয়ে ভর্তি ৮ শিশু

বগুড়া-৬ উপনির্বাচন, ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।