সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চাঁপাইনবাবগঞ্জে মুকুলের ভারে নুয়ে পড়েছে আম গাছের ডালপালা | চ্যানেল খুলনা

চাঁপাইনবাবগঞ্জে মুকুলের ভারে নুয়ে পড়েছে আম গাছের ডালপালা

সড়কের দুইধারে সাড়ি সাড়ি ও সুস্বাদু আম বাগানের কথা উঠে আসলেই মনে পড়ে সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ।
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আমগাছে এখন মুকুলের সমারোহ।অনুকূল আবহাওয়ার কারণে আমাবাগানগুলোতে এবার অনেল মুকুল এসেছে।বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটছে আমচাষী ও ব্যবসায়ীদের। সবকিছু ঠিক থাকলে জেলায় এবার রেকর্ড পরিমাণ আমা উৎপাদনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জে এবার প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। দিন দিন আম চাষে জমির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় শতাধিক জাতের আম চাষ হয়।
মাঘ মাসের শুরুর দিক থেকেই গাছে গাছে মুকুল আসতে শুরু করে আমাবাগানগুলোতে। ফাল্গুনের প্রথম পর্যায়ে এসে মুকুলে মুকুলে পরিপূর্ণ হয়ে যায় গাছ গুলো।এরই মধ্যে গাছগুলোতে ছত্রাকনাশক স্প্রে করেছেন চাষীরা।এখন প্রতিটি বাগানে চলছে সেচ দেয়ার কাজ।কোনো কোনো গাছে আমের গুটি বাঁধতেও শুরু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত জেলায় প্রায় ৮৫ শতাংশ গাছে মুকুল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার গতবারের তিন লাখ মেট্রিক টন আম উৎপাদনের রেকর্ড ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।