সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল খুলনা

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি দুটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এর একটি হলো চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং অন্যটি হলো অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় আনা হবে।

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। খবর বাসস।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি দুটি বিষয়ে নির্দেশনা দিয়েছেন। এর একটি হলো চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং অন্যটি হলো অস্ত্রধারী সন্ত্রাসী ও দাগি আসামিদের একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করা। তালিকা অনুযায়ী তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, অভিযানটি ঢাকা থেকে শুরু হয়ে সারা দেশে পরিচালিত হবে। সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের নিরপেক্ষ তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। সবকিছু আইনের বিধান অনুযায়ী চলবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে ডব্লিউইএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

আরসিইপিতে যুক্ত হতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।