সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চলে গেলেন সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র কুন্ডু | চ্যানেল খুলনা

চলে গেলেন সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র কুন্ডু

চলে গেলেন খুলনার খালিশপুরের স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র কুন্ডু। শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।  তিনি এক কন্যা-সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। দীর্ঘ প্রায় ২১ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চারিদিকে শোকের ছায়া নেমে আসে।
শনিবার সকালে স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে তার গ্রামের বাড়ি ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের টেকাটিয়া গ্রামে পারিবারিক শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। তার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।