সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চলমান গণতান্ত্রিক রূপান্তর-সংস্কার উদ্যোগে জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস | চ্যানেল খুলনা

চলমান গণতান্ত্রিক রূপান্তর-সংস্কার উদ্যোগে জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস

চলমান গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার উদ্যোগে জাতিসংঘের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল (সোমবার, ২৯ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনে জাতিসংঘের সমর্থন প্রত্যাশা করলে এমন আশ্বাস দেন গুতেরেস।

এ বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। এসময় বাংলাদেশের সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন।’

বৈঠকে দুই পক্ষ রাজনৈতিক সংস্কার, নির্বাচনের প্রস্তুতি, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নৃশংসতার জবাবদিহি, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থা ও আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় ড. ইউনূস বলেন, ‘ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চুরি করা সম্পদ ব্যবহার করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ভুল তথ্য ছড়ানোর পেছনে অর্থায়ন করছে।’

জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

খুব অল্প সময়েই কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শিশু আছিয়া হত্যা মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।