সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চলতি দশকের সেরা স্পিনার সাকিব | চ্যানেল খুলনা

চলতি দশকের সেরা স্পিনার সাকিব

চ্যানেল খুলনা ডেস্কঃআইসিসির নিষেধাজ্ঞার কারণে গত ২ মাস থেকে ক্রিকেট থেকে নিষিদ্ধ বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তবে নিষিদ্ধ হলেও এখনো বিশ্ব ক্রিকেটের সেরা তারকারদের ভীড়ে উচ্চারণ করা হয় তার নাম। এবার ২০১০-২০১৯ এই দশকের সেরা স্পিনার হিসেবে শিরোনাম হলেন তিনি।

২০১০ সাল থেকে এখন পর্যন্ত ১৩১টি ওয়ানডে খেলেন সাকিব। এই সময়ে ৩০.১৫ গড়ে ১৭৭টি উইকেট নেন তিনি। সেরা বোলিং ফিগার ২৯ রানে পাঁচ উইকেট। সাকিবের পরে আছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। তালিকার তিন নম্বরে আছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। চার নম্বরে আছেন পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। গত দশ বছরের সেরা পাঁচ স্পিনারের তালিকায় শেষ স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন।

ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে এই সময়ে নেন ১৭৩টি উইকেট। তিনি খেলেন ১০৭ ম্যাচ। সেরা বোলিং ফিগার ৪৫ রানে সাত উইকেট। তিন নম্বরে থাকা জাদেজার ১৪৫ ম্যাচে নেন ১৭১টি উইকেট। সেরা বোলিং ফিগার ৩৬ রানে পাঁচ উইকেট। পাকিস্তানের সাঈদ আজমল ২০১৫ সালে শেষ ওয়ানডে খেলেন। এই সময়ে তিনি নেন ৯১ ম্যাচে ১৫৭টি উইকেট। ভারতের ডানহাতি স্পিনার অশ্বিন ১১১টি ম্যাচে ১৫০ উইকেট নেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।