সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
চরফ্যাসনে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন | চ্যানেল খুলনা

চরফ্যাসনে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ভোলার চরফ্যাসনে পূর্ব শত্রুতার জের ধরে মধ্যযুগীয় কায়দায় সবুজ নামে এক য্কুকে নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক এক গ্রামপুলিশের সদস্য ও তার ছেলেদের বিরুদ্ধে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে ৮ নং ওয়ার্ডে সালাম চৌকিদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সবুজ ৮নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

সরেজমিনে জানা যায়, আহত সবুজ ঈদের ছুটিতে বাড়ীতে এসেছে, সে ঢাকা একটি জাহাজে চাকুরি করে। সবুজের সাথে সালাম চৌকিদারের মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। এ ঘটনা সালাম চৌকিদার জানার পরে সবুজের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেয়ার পরে ছেলের সাথে ঐ মেয়ের বিয়ে করানো অসম্মতি জানায় সবুজের পরিবার। এ ঘটনায় পূর্ব বিরোধের জের ধরে তাকে গতকাল রাতে বাড়ীতে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়।

চরফ্যাসন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন মো. সবুজ অভিযোগ করে বলেন, আমার বোনের বাড়িতে বেড়াতে গেলে প্রতিবেশি সালাম চৌকিদারের ছেলে রিয়াজ পূর্ব বিরোধের জের ধরে আমাকে রাস্তা থেকে জোরপূর্বক টেনে হিচরে তাদের বাড়িতে নিয়ে তার পিতা সালাম ও ভাই ফিরোজসহ অন্যান্যরা মিলে একত্রিত হয়ে হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে দফায় দফায় মারধর করে।

তিনি আরও জানান, স্থানিয়রা উদ্ধার করতে আসলে আমাকে চোর অপবাদ দিয়ে হাত-পা বেঁধে আবারও বেধরক মারধর করেন তারা।

প্রত্যক্ষদর্শী আবদুল হালিম বলেন, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে সবুজকে তারা মারধর করে সবুজদের বাড়ির সামনে ফেলে চলে যায়।

তবে অভিযুক্ত আবদুস সালাম বলেন, মারধর করিনি। আমার ছেলেরা মারধর করতে পারে। আমি ঘটনাস্থলে ছিলামনা।

এঘটনায় শশিভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।